৪ এপ্রিল ২০২৬

গোপালগঞ্জে অধ্যক্ষের স্বাক্ষর জাল করায় হিসাব সহকারীর ১৩ বছরের জেল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
গোপালগঞ্জে অধ্যক্ষের স্বাক্ষর জাল করায় হিসাব সহকারীর ১৩ বছরের জেল

ফরিদপুর থেকে সংবাদদাতা : গোপালগঞ্জের সাতপাড় সরকারি নজরুল কলেজের হিসাব সহকারীকে ১৩ বছরের সশ্রম কারাদন্ড ও জরিমানা করা হয়েছে। অধ্যক্ষের স্বাক্ষর জাল করে টাকা আত্মসাৎ করায় দুদকের মামলায় এই সাজা দিয়েছে আদালত।

ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিচারক মো. মতিয়ার রহমান গত সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে এ রায় দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম অমর কৃষ্ণ বালা। তিনি গোপালগঞ্জের সাতপাড় সরকারি নজরুল কলেজের হিসাব সহকারী পদে ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, অমর কৃষ্ণকে দ-বিধি ১৮৬০-এর ৪০৯ ধারায় আট বছরের সশ্রম কারাদন্ড ও সাত লাখ ৮৭ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদ- দেয়া হয়েছে। অন্যদিকে দ্য প্রিভেনশন অব করাপশন অ্যাক্ট ১৯৪৭ আইনে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদ- দিয়েছে আদালত।

দুদক ফরিদপুরের আইনজীবী শেখ কুবাদ হোসেন জানান, সরকারি নজরুল কলেজের অধ্যক্ষ পূর্ণেন্দু শেখরের স্বাক্ষর জাল করে অমর কৃষ্ণ বালা সাত লাখ ৮৭ হাজার টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় অধ্যক্ষ বাদী হয়ে ২০১২ সালের ৩০ সেপ্টেম্বর গোপালগঞ্জ সদর থানায় মামলা করেন। পরে মামলাটি তদন্ত করে দুদক। মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক গাজী মো. শামসুল আরেফীন অমর কৃষ্ণ বালাকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি