গৌরীপুরে ৮ ডিসেম্বর হানাদার মুক্তদিবস পালিত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
হুমায়ুন কবির,ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে ৮ ডিসেম্বর হানাদার মুক্তদিবস পালিত হয়।এউপলক্ষে রবিবার সকালে উপজেলা চত্বর থেকে বণার্ঢ্য র্র্যালী বের হয়ে পৌর শহর প্রদক্ষিন করে। র্র্যালীতে উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তা,মুক্তিযোদ্ধা, ছাত্র-ছাত্রী-জনতা অংশ গ্রহণ করেন।
র্র্যালী শেষে অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাকিল আহমেদের সভাপতিত্বে ও সমাজ সেবা কর্মকর্তা মাহবুব ইবনে আইয়ুবের সঞ্চালনায় বক্তব্য রাখেন গৌরীপুর থানার তদন্ত কর্মকতা আব্দুল মালিক পিপিএম,গৌরীপুর ইসলামাবাদ মাদ্রাসার অধ্যক্ষ রোখনুজ্জামান,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আন্জুমানারা বেগম,গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ,সহ-সাধারন সম্পাদক শেখ বিপ্লব,উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতিউর রহমান ,যুগান্তর উপজেলা প্রতিনিধি রইছ উদ্দিন,অচিন্তপুর ইউপি চেয়ারম্যান জায়েদুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন,নাজিম উদ্দিন,গিয়াস উদ্দিন প্রমুখ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি