গৌরীপুরে ছাত্রলীগ নেতা নোমান গ্রেপ্তার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
গৌরীপুর প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর সেনা ক্যাম্পের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টিম ছাত্রলীগ নেতা নোমানকে গ্রেফতার করেছে।
অভিযুক্ত ছাত্রলীগ নেতা পৌর শহরের মধ্যমতরফ এলাকার শিব্বির আহমেদের ছেলে মোস্তাক আহমেদ নোমান। সে কদিন আগে ব্যডমিন্টন খেলারত অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারী নেত্রকোনা সরকারি কলেজের ছাত্র মোবারক হোসেন অভি কে ছুরিকাঘাত করে। অভি গৌরীপুর উপজেলার গজন্দর গ্রামের তোফাজ্জল মিয়ার ছেলে। অভিযুক্ত যুবক গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
জানা গেছে, জুলাই-আগস্ট আন্দোলনেও সে আন্দোলনকারীদের বিরুদ্ধে রাম দা নিয়ে মহড়া দিয়েছিল। ছুরিকাঘাতের ঘটনার পরপরই গৌরীপুর সেনা ক্যাম্প বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তদন্ত শুরু করে। অভিযানের নেতৃত্ব দেন মেজর জায়েদিদ এবং ক্যাপ্টেন ইমতিয়াজ। গোয়েন্দা তথ্য এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় অভিযুক্ত ব্যক্তির অবস্থান দ্রুত চিহ্নিত করা হয়।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশি নিহত,৫ জনই নারায়ণগঞ্জের
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি, কানেকটিকাট
সঙ্গীত একাডেমি