২৬ মে ২০২৬

গৌরীপুরে ছুরিকাঘাতে স্কুল ছাত্র খুন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গৌরীপুরে ছুরিকাঘাতে স্কুল ছাত্র খুন

মো. হুমায়ুন কবির,গৌরীপুর থেকে : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংঙ্গামানী ইউনিয়নের ভোলার আলগী গ্রামের প্রতিবেশী চাচাতো ভাইয়ের চুরিকাঘাতে স্কুলছাত্র খুন হয়েছে।

বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নং ওয়ার্ডে ১৯ নাম্বার সিটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এর আগে মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ৮টার দিকে ভোলার আলগী গ্রামের দক্ষিন পাড়া পুল পাড়ে এ ঘটনাটি ঘটে।

নিহতের নাম মোস্তাকিম বিল্লাহ (১৭)। তার পিতার নাম মাওলানা মাহমুদুল হাসান। সে হাসের আলগী আবু আক্তার খান একাডেমীর নবম শ্রেনীর ছাত্র। নিহতের পরিবার জানায়, মোস্তাকিম এশার নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ী ফিরছিল। এ সময় পূর্বপরিকল্পিত ভাবে উল্লেখিত প্রতিবেশী সম্পর্কে চাচাতো ভাই মোশারফ হোসেন (১৮) ধারালো অস্ত্র দিয়ে নিহত মোস্তাকিমের বুকে-পেটে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা মোস্তাকিমকে রক্তাক্ত অবস্থা উদ্ধার করে মমেক হাসপাতালে ভর্তি করে। পরে ১৬ এপ্রিল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোস্তাকিম মারা যায়।

প্রতিবেশীরা জানায়, নিহত মোস্তাকিমের মোবাইল ফোনে মোশারফের বোনের ছবি ছিল। বিষয়টি জানতে পেরে নিহত মোস্তাকিমের সাথে ক্ষুব্ধ মোশারফের বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধের জের ধরেই এ ঘটনার সূত্রপাত হতে পারে বলে ধারনা করা হচ্ছে তারা আরো জানায়, মোশারফ হোসেন(১৮) নিহত মোস্তাকিমের প্রতিবেশী চাচাত্ত জেঠাত্ত ভাই। তার পিতার নাম মৃত মনসুর আলী। সেও নিহত মোস্তাকিমের সাথে একই বিদ‍্যালয়ের দশম শ্রেনীর ছাত্র ছিল। এ ঘটনায় নিহতের পিতা মাওলানা মাহমুদুল হাসান গৌরীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শুক্রবার দুপুরে গৌরীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় নিহতের রক্তমাখা জামা কাপড় ও রক্ত মাখা ছুরি উদ্ধার করে। খবরের সত‍্যতা নিশ্চিত করেছেন গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন। তিনি জানান, আগে ছুরিকাঘাতের অভিযোগ দায়ের হয়েছিল। এখন শুনেছি ভিকটিম মারা গেছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী ব‍্যবস্থা নেয়া হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি