গৌরীপুরে জ্বর-সর্দি ও কাশিতে আক্রান্ত ৭জনের নমুনা সংগ্রহ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
হুমায়ুন কবির, গৌরীপুর (ময়মনসিংহ ) থেকে: ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার ৭ এপ্রিল জ্বর-সর্দি ও কাশিতে আক্রান্ত ৩জনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোহাম্মদ রবিউল ইসলাম জানান, মঙ্গলবার ৩জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ইতোমধ্যে আরো ৪জনের নমুনা সংগ্রহ করা হয়। তাদের ফলাফল করোনা ভাইরাস কোভিড-১৯ নেগেটিভ এসেছে। আজকের সংগৃহিতদের ফলাফল কালকে জানা যাবে বলে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোহাম্মদ রবিউল ইসলাম।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন