৪ এপ্রিল ২০২৬

গৌরীপুরে সংসদ সদস্য নিলুফার আনজুম পপিকে সংবর্ধনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
গৌরীপুরে সংসদ সদস্য নিলুফার আনজুম পপিকে সংবর্ধনা
দিলীপ কুমার দাস, ময়মনসিংহ থেকে: ১৪৮ ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নিলুফার আনজুম পপিকে বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে  সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার দুপুরে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে নবনির্বাচিত এই সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়। নিলুফার আনজুম পপি ওই বিদ্যালয় থেকে   ১৯৯১ সনে এসএসসি পরীক্ষায় পাশ করেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী  অ্যাডভোকেট নিলুফার আনজুম এমপি।
অন্যান্যদের মাঝে  বক্তব্য রাখেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র রায়, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমান, বিদায়ী প্রধান শিক্ষক এনামূল হক সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি  ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, শিক্ষার্থী মারিয়া সুলতানা ঐশী প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে শেষে অতিথিরা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বই উপহার দিয়ে পুরস্কৃত করেন।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি