গৌরীপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যানের বাসায় অগ্নিকান্ড
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দিলীপ কুমার দাস, গৌরীপুর প্রতিনিধি: গৌরীপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যানের বাসায় অগ্নিকান্ডে ২৫ লাখ টাকার ক্ষতি।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খানের বাসভবনে আগুনে পুড়ে গেছে সব। শুক্রবার দুপুরে লাগা এ আগুনে আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান চেয়ারম্যান।
গৌরীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই বাসার সকল আসবাবপত্র ও মালামাল পুড়ে যায়।
গৌরীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ শাহজাদা জানান- পৌর শহরের ইসলামাবাদ মহল্লায় চেয়ারম্যানের বাসায় আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু তার আগেই আগুন সারা বাসায় ছড়িয়ে পড়ে। বাসার সকল আসবাবপত্র ও টিনের চাল আগুনে পুড়ে গেছে। এতে আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান জানান- ঘটনার সময় বাসায় কেউ ছিলো না। ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। বাসার দরজা-জানালা কাঠের, সিলিং বাঁশের বেতের ও টিনের চালা, যে কারণে আগুন মুহূর্তেই সারা বাসায় ছড়িয়ে পড়েছে, আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ময়মনসিংহ
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ফজলুল হক ও সাধারন সম্পাদক আবুল কালাম নির্বাচিত
৬ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি