৪ এপ্রিল ২০২৬

গৌরীপুরে যৌথবাহিনীর অভিযানে ১৪২ কেজি গাঁজা উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
গৌরীপুরে যৌথবাহিনীর অভিযানে ১৪২ কেজি গাঁজা উদ্ধার
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে সোমবার ( ২ ডিসেম্বর ) বিকেলে উপজেলার বোকাইনগর ইউনিয়নের ত্রিশঘর গ্রামে অভিযান পরিচালনা করে চাঁন মিয়ার স্ত্রী আবেদা খাতুন ( ৫৪ ) এর বাড়ি থেকে ৭টি  বস্তা থেকে ১৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গৌরীপুর ক্যাম্পের সেনাবাহিনী ও ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণের গোয়েন্দা শাখার যৌথ অভিযানে এটি বাস্তবায়িত হয়েছে। এ সময় মাদক ব্যবসার সাথে জড়িত দুই জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন ত্রিশঘর গ্রামের মোঃ দুলাল মিয়ার ছেলে মোকছেদুল (৩২) ও মোঃ আবুল কালাম ফকিরের ছেলে শরীফ (২৪)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো: কাউছারুল হাসান রনি অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের টীম নিয়ে উল্লেখিত স্হানের আশপাশে উৎপেতে থাকি। আমাদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা সটকে যাওয়ার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়। বাড়ীর মালিক আবেদা উপস্থিতি টের পেয়ে ঘরে তালা লাগিয়ে পালিয়ে যায়।পরে আমরা তার বসতঘর ও রান্নাঘরে অভিযান চালিয়ে ৭টি বস্তায় ১৪২ কেজি গাজা উদ্ধার করেছি। অভিযানে উপস্থিত ছিলেন গৌরীপুর অস্থায়ী সেনা ক্যাম্পের (গৌরীপুর, ঈশ্বরগঞ্জ ,নান্দাইল) ইনচার্জ মেজর নাঈম ও মেজর রোবাইয়াতের নেতৃত্বাধীন সেনাবাহিনীর একটি টীম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টীম। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মির্জা মাযহারুল আনোয়ার বলেন, সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে মাদক উদ্ধার করা হয়েছে এবং দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুুতি চলছে। বিপি/কেজে  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি