২৯ এপ্রিল ২০২৬

গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে যুক্ত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নিয়াজ আহমদ খান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পিএম
গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে যুক্ত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নিয়াজ আহমদ খান

বাংলাপ্রেস ডেস্ক:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরামর্শক (সিনিয়র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার) হিসেবে যোগদান করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক অনুমতি নিয়েই তিনি এই নতুন দায়িত্ব গ্রহণ করেছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) গ্রামীণ ইউনিভার্সিটি ট্রাস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নিয়াজ আহমদ খান ২০২৪ সালের ২৭ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। প্রায় ১৮ মাস দায়িত্ব পালনের পর ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করেন।

বিজ্ঞপ্তিতে গ্রামীণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ড. মুহাম্মদ ইউনূসের ‘তিন শূন্য’ (শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নেট কার্বন নিঃসরণ) দর্শনের ওপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম সাজানো হয়েছে। ইতিমধ্যে পাঁচটি স্কুলের অধীনে ১৪টি অগ্রাধিকারমূলক প্রোগ্রাম নির্ধারণ করা হয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ প্রক্রিয়া চলছে।

শিক্ষা প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রার বিষয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের মার্চ মাসে শিক্ষা মন্ত্রণালয় এবং পরবর্তী মাসে অর্থাৎ এপ্রিলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে গ্রামীণ বিশ্ববিদ্যালয় তাদের একাডেমিক কার্যক্রমের চূড়ান্ত অনুমোদন লাভ করে। এটি সম্পূর্ণ একটি ট্রাস্টি বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত হবে, যেখানে ট্রাস্টিরা জনকল্যাণের উদ্দেশ্যে কাজ করবেন।

সামাজিক দায়বদ্ধতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ট্রাস্টি বোর্ডের সদস্যরা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী হিসেবে নিজেদের মেধা ও শ্রম ব্যয় করার অঙ্গীকার করেছেন। তারা প্রতিষ্ঠানটি থেকে কোনো ধরনের বেতন, পারিশ্রমিক বা বোর্ড সভার জন্য সিটিং অ্যালাউন্স গ্রহণ করবেন না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি