৩ এপ্রিল ২০২৬

গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র আহ্বায়ক কমিটি গঠন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র আহ্বায়ক কমিটি গঠন
শহিদুল ইসলাম, চট্টগ্রাম প্রতিনিধি: গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন (জিসিএ), যুক্তরাজ্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) চট্টগ্রাম সেন্টারে জিসিএ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন নবগঠিত আহ্বায়ক কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। সদস্য ও শুভানুধ্যায়ীদের সমর্থনপুষ্ট এই অন্তর্বর্তীকালীন কমিটি সংগঠনের নিয়মিত কার্যক্রম, বার্ষিক সাধারণ সভা এবং একটি পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠনসহ যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে। ব্যারস্টিার আবুল মনসুর শাহজাহানকে আহ্বায়ক করে গঠিত কমিটির সদস্যরা হলেন ইঞ্জিনিয়ার হাসান আনোয়ার, মো. মাসুদুর রহমান, মোহাম্মাদ আলী রজো, রাজ্জাকুল হায়দার বাপ্প, মোহাম্মাদ কায়সার, অনুপম সাহা, কুতুবুল আলম, সুজান বড়ুয়া, শহীদ ঊল ইসলাম, নরুন নবী, লুনা তানজানিয়া, ইব্রাহিম জাহান ও আসমা আকতার। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি