৪ এপ্রিল ২০২৬

গুলিবিদ্ধ হাদি: জড়িতদের খুঁজতে বিএনপি-ছাত্রদলকে তারেক রহমানের নির্দেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:২৭ এএম
গুলিবিদ্ধ হাদি: জড়িতদের খুঁজতে বিএনপি-ছাত্রদলকে তারেক রহমানের নির্দেশ

 


বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

একই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে তিনি এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।

আজ শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যের শুরুতে তিনি এ নির্দেশনা দেন।

তারেক রহমান বলেন, কিছুক্ষণ আগে ঢাকায় একটি অত্যন্ত দুঃখজনক এবং জঘন্য ঘটনা ঘটেছে। ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়েছে। আমরা কিছুদিন আগে দেখেছি। চট্টগ্রামে কিভাবে আমাদের আরেক প্রার্থীকে গুলি করা হয়েছিল।

তিনি আরও বলেন, প্রথমেই আমি এই ঘটনার জন্য তীব্র ঘৃণা এবং প্রতীবাদ জানাচ্ছি। আমাদের উচিৎ হবে বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে যত মানুষ আছে- প্রত্যেকটি মানুষের উচিৎ হবে এই ঘটনার তীব্র প্রতীবাদ এবং ঘৃণা জানানো।

বিএনপির ভারপ্রাপ্ত এই চেয়ারম্যান বলেন, বিএনপি ও ছাত্রদলের দায়িত্বশীল একজন কর্মী হিসেবে আমাদের দায়িত্ব হবে প্রশাসনকে- যারা এই ঘটনার তদন্ত করবে; তাদেরকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার কোনো সুযোগ থাকলে আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো। যাতে করে তারা প্রকৃত যে দোষী ব্যক্তি তাকে দেশের আইন অনুযায়ী শাস্তি প্রদান করতে পারে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি