২৭ মে ২০২৬

গুঁড়িয়ে দেওয়া হল সাদিক অ্যাগ্রোর অবৈধ স্থাপনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
গুঁড়িয়ে দেওয়া হল সাদিক অ্যাগ্রোর অবৈধ স্থাপনা
বাংলাপ্রেস ডেস্ক: ছাগলকাণ্ডে আলোচিত মোহাম্মদপুরের বেড়িবাঁধসংলগ্ন খাল ও সড়কের জায়গা দখল করে গড়ে তোলা ‘সাদিক অ্যাগ্রো ফার্ম’ উচ্ছেদে অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ বৃহস্পতিবার বেলা ১২টার পর এই অভিযান শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরুর কথা ছিল। ভ্রাম্যমাণ আদালত। তবে বেলা ১২টা ২০ মিনিটের দিকে খামারের পশ্চিম অংশে অফিস ভাঙার মাধ্যমে এই উচ্ছেদ অভিযান শুরু করেন ভ্রাম্যমাণ আদালত। খামারের স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। উচ্ছেদ শুরুর পর খামার থেকে সেই ১৫ লাখ টাকার ছাগল বের করে পাশের একটি ফাঁকা জায়গায় রাখা হয়। এর সঙ্গে অন্য ছাগল ও দুম্বা বের করা হয়। দুপুর ১টায় সবশেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছে। জানা গেছে, অভিযান পরিচালনা করার খবর পেয়ে গতকাল বুধবার রাত থেকেই সাদিক অ্যাগ্রোর বেশ কিছু গরু সরিয়ে নেওয়া হয়। এ ছাড়া খাল ও সড়কের জায়গায় অবৈধভাবে দখল করে রাখা অস্থায়ী কিছু স্থাপনা সরিয়ে নেন বাসিন্দারা। আজ সকালে সেখানে গিয়ে দেখা যায়, মোহাম্মদপুর বেড়িবাঁধসংলগ্ন খাল ও সড়কের জায়গা অবৈধভাবে দখল করে গড়ে ওঠা স্থাপনা ভেঙে ফেলছেন বাসিন্দা। ডিএনসিসির অভিযান শুরুর আগেই সাদিক অ্যাগ্রোর পাশে থাকা অনেক ঘরের টিন খুলে নিয়ে যান তারা।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি