২২ নভেম্বর ২০২৬

গুরুতর অপরাধের অভিযোগ, তবু লাল কার্ড দেখলেন না মেসি!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১১:৪১ পিএম
গুরুতর অপরাধের অভিযোগ, তবু লাল কার্ড দেখলেন না মেসি!

ম্যাচের ৪৫ মিনিটে হলুদ কার্ড দেখেন মেসি ও তাপিয়া

বাংলাপ্রেস ডেস্ক: মেজর লিগ সকারের প্লে অফে মিয়ামির রাতটা ভালো কাটেনি। কলম্বাস ক্রুর কাছে হেরেছে ৩-০ গোলে, আগেভাগেই জেগে উঠেছে বিদায়ের শঙ্কা। এই ম্যাচে অধিনায়ক লিওনেল মেসিও নতুন করে পড়ে গেছেন সমালোচনার মুখে। প্রতিপক্ষের মুখে বল ছুড়ে মেরেছিলেন তিনি, এরপর হলুদ কার্ড দেখেছেন। তবে কলম্বাস ক্রুর কোচ লরেন্ত কুর্তোয়ার দাবি, লিওনেল মেসির লাল কার্ড পাওয়া উচিত ছিল। 

প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে মেসির হতাশা বেরিয়ে আসে। তার আগেই ১০ জনের দলে পরিণত হয়েছিল মিয়ামি, সঙ্গে ১-০ গোলে পিছিয়েও ছিল। 

ঠিক সেই সময় মেসি থ্রো ইন করার পথে চলে আসেন কলম্বাসের ফরোয়ার্ড গনসালো তাপিয়া। একাধিক বার তাকে সরাতে চেয়েও মেসি সরাতে পারেননি। পরে বলটাই মেরে বসেন তার মুখে।

রেফারি অ্যালেন চ্যাপম্যান এই ঘটনায় মেসি ও তাপিয়া দুজনকেই হলুদ কার্ড দেখান। ম্যাচ শেষে কুর্তোয়ার মত ছিল, এটি গুরুতর অপরাধ, আর্জেন্টাইন এই তারকার আরও কড়া শাস্তি প্রাপ্য ছিল। সংবাদ সম্মেলনে ঘটনাটি নিয়ে প্রশ্ন করা হলে কুর্তোয়া বলেন, ‘সবাই জানে, হলুদ কার্ডের চেয়ে বেশি শাস্তি তার প্রাপ্য ছিল। এটা সত্যিই দুঃখজনক।’

পরে হলুদ কার্ড দেওয়ার সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়েছেন চ্যাপম্যান। এক পুল সাংবাদিককে তিনি বলেন, ‘যে শক্তিতে বল ছোড়া হয়েছে, তা নগণ্য। অপরাধটি সহিংস আচরণের পর্যায়ে পৌঁছায়নি।’

ঘটনার সময় মিয়ামি আগেই ১০ জনে নেমে গিয়েছিল। চিলির খেলোয়াড় তাপিয়ার শুরুর দিকের পেনাল্টিতে তারা ১-০ গোলে পিছিয়ে পড়ে। বর্তমান চ্যাম্পিয়ন মিয়ামি শেষ পর্যন্ত ৩-০ গোলে হারে। বিরতির একটু পরই তাহা হাব্রুন কলম্বাসের ব্যবধান দ্বিগুণ করেন। এরপর মিয়ামির নু স্টেডিয়ামে তাপিয়া নিজের দ্বিতীয় গোলটি করেন।

এই ফলে সাত নম্বর বাছাই কলম্বাস এখন এগিয়ে। তারা ২০২৩ সালের চ্যাম্পিয়ন। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী শুক্রবার ওহাইওতে। সেটি জিতলেই মেসি ও মিয়ামি প্লে-অফ থেকে বিদায় নেবে।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি