গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ড. কামাল হোসেন
বাংলা প্রেস
প্রকাশ: ০২ জানুয়ারী ২০২৬, ০৭:০০ এএম
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ। শনিবার (২ জানুয়ারি) তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। তিনি জানান, বর্তমানে ড. কামাল হোসেন শারীরিক দুর্বলতা এবং ফুসফুসজনিত জটিলতায় ভুগছেন। তিনি ড. কামাল হোসেনের রোগমুক্তি ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় যোগদানের সময় কামাল হোসেনের নাম অতিথিদের তালিকায় ছিল না। সেই কারণে এসএসএফ ভিআইপি রুট দিয়ে তার গাড়ি প্রবেশ করতে দেয়নি। সেজন্য তাকে হুইলচেয়ারে বসে বিশাল জনতার মধ্য দিয়ে দীর্ঘ পথ যেতে বাধ্য করা হয়। এই ঘটনার পর তিনি অসুস্থ হয়ে পড়েন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
ওসমান হাদি হত্যার বিচার নিয়ে সরকার নয়ছয় করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
১ দিন আগে
by বাংলা প্রেস
রাজনীতি
উন্নয়ন প্রকল্প তদারকিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকবে ড্যাশবোর্ড: অর্থমন্ত্রী
২ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি