গভীর রাতে বাসা থেকে গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় আজ সোমবার রাত ১১টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় নিশ্চিত করেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।
তালেবুর রহমান বলেন, হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার তুরিন আফরোজকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
সরেজমিনে ঘটনাস্থলের ওই বাড়িতে গিয়ে দেখা যায়, রাত সাড়ে ৯টা থেকে উত্তরা পশ্চিম থানা পুলিশের একাধিক টিম বাড়িটি ঘেরাও করে রয়েছে। সর্বশেষ রাত ১২টা ৬ মিনিটে তুরিন আফরোজকে বাড়ি থেকে বের করে নিয়ে আসতে সক্ষম হয় পুলিশ।
তিনি বলেন, ‘তার বিরুদ্ধে আমাদের উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রয়েছে। গত ২৭ মার্চ ওই মামলাটি রজু হয়। ওই মামলাটি হত্যার উদ্দ্যেশ্যে আব্দুল জব্বার (২১) নামের এক ছাত্রকে গুলিবিদ্ধ করে মারাত্মকভাবে আহত করার অভিযোগে হয়। মামলার পরিকল্পনায় ছিলেন তুরিন আফরোজ।’
মহিদুল ইসলাম বলেন, ‘এছাড়াও নীলফামারী জেলাতেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানতে পেরেছি।’
গ্রেপ্তারকালে জব্দকৃত মালামাল প্রসঙ্গে জানতে চাইলে ডিসি মজিদুল ইসলাম বলেন, ’ তার মোবাইলে চেক করে আমরা দেখতে পেয়েছি, তার ফেসবুক থেকে সরকার বিরোধী অনেক পোস্ট রয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সাথে তার ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।’
এর আগে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সোমবার রাতে উত্তরায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের বাসায় অভিযান চালানো হয়। তাঁকে আটক বা গ্রেপ্তারের জন্যই এই অভিযান চলে। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানা ছাড়াও নীলফামারিতে একাধিক মামলা রয়েছে।
গত ৫ অগাস্ট গণআন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার গঠনের পর আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্য, আওয়ামীলীগের ঘনিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও পুলিশসহ অনেকে একে একে গ্রেপ্তার হতে থাকেন।
সরকার পতনের আট মাসের মাথায় এবার গ্রেপ্তার করা হয় আইনজীবী তুরিন আফরোজকে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি।এসএমআপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন ও শুভেচ্ছা
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের
সঙ্গীত একাডেমি, কানেকটিকাট
সঙ্গীত একাডেমি