৪ এপ্রিল ২০২৬

হাদির ওপর আক্রমণকারী আ.লীগের লোক: ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৮ এএম
হাদির ওপর আক্রমণকারী আ.লীগের লোক: ফখরুল


বাংলাপ্রেস ডেস্ক: জুলাইযোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর আক্রমণকারীকে চিহ্নিত করা গেছে, সে আওয়ামী লীগের লোক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন।


মির্জা ফখরুল বলেন, সম্প্রতি হাদির ওপর আক্রমণকারীকে চিহ্নিত করা গেছে, সে আওয়ামী লীগের লোক। অথচ একটি পক্ষ হীন উদ্দেশ্যে এই ঘটনার জন্য বিএনপিকে চিহ্নিত করতে চায়।

 

তিনি বলেন, বাংলাদেশের যা কিছু ভালো অর্জন, তার সবই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং বিএনপির হাত ধরে এসেছে। এখন নতুন স্বপ্ন তৈরি হচ্ছে তারেক রহমানের হাত ধরে।

মির্জা ফখরুল সতর্ক করে বলেন, একটি গোষ্ঠী গণতন্ত্রকে নস্যাৎ করতে চায়। আগামী নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এটিই নির্ধারণ করবে দেশ সামনের দিকে এগিয়ে যাবে নাকি পিছিয়ে যাবে।
 
তিনি বলেন, ২৪-এর জুলাই যোদ্ধাদের অনেকের মধ্যে নির্বাচন-পরবর্তী সরকারের সময় তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে। তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবে।

 

 

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি