যেভাবে কাজ করে পাসপোর্ট প্যাটার্ন
হাজারো যাত্রীকে ফাঁদে ফেলতেই পাসপোর্টে ছয় মাসের বৈধতার নিয়ম
ইমা এলিস: ইউরোপ, এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বহু দেশেই একটি নিয়ম রয়েছে বিদেশ সফর শেষে নির্ধারিত প্রস্থান তারিখের পর অন্তত ছয় মাস পর্যন্ত আপনার পাসপোর্ট বৈধ থাকতে হবে। এই নিয়মের কারণে প্রতি বছর হাজার হাজার যাত্রী সমস্যায় পড়েন।
বিষয়টি খুবই কঠোর: যদি আপনার পাসপোর্টের মেয়াদ ভ্রমণের তারিখের পর মাত্র পাঁচ মাস বাইশ দিন থাকে, আর সেই দেশে ছয় মাসের বৈধতা বাধ্যতামূলক হয়, তাহলে আপনাকে সরাসরি বোর্ডিং গেট থেকেই ফিরিয়ে দেওয়া হতে পারে।
২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ফ্লাইটগুলোতে প্রায় ২৫ হাজার যাত্রীকে বোর্ডিং করতে দেওয়া হয়নি যা প্রতি ১০ লাখ যাত্রীর মধ্যে প্রায় ২৯ জনের সমান। যদিও এসব ঘটনার বড় অংশই বিভিন্ন নথিপত্রজনিত সমস্যার কারণে, তবুও পাসপোর্টের মেয়াদ শেষের কাছাকাছি থাকা অন্যতম প্রধান কারণ হিসেবে রয়ে গেছে।
এই নিয়মের পেছনে যুক্তি হলো—দেশগুলো চায় না কোনো ভিজিটর তাদের দেশে অবস্থানকালে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়ে বিপদে পড়ুক। জরুরি পরিস্থিতি, ভ্রমণ সময় বাড়ানো বা অপ্রত্যাশিত বিলম্বের মতো ঘটনায় যেন কেউ আটকে না যায়, সেজন্যই এই অতিরিক্ত সময়ের ‘বাফার’ রাখা হয়।
তবে বিভ্রান্তি তৈরি হয় এ কারণে যে, সব দেশ একইভাবে ছয় মাসের নিয়মটি প্রয়োগ করে না। কোনো কোনো দেশে নিয়ম শিথিল, আবার কোথাও অত্যন্ত কড়াকড়িভাবে তা মানা হয় আর সেখানেই অসতর্ক যাত্রীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েন।
(*এই প্রতিবেদনটি বাংলা প্রেসের তৈরি। অনুমতি ছাড়া আমাদের বিষয়বস্তু, ছবি বা সম্প্রচার অন্য কোনো সংবাদমাধ্যমে পুনঃপ্রকাশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ)।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
২০ বছরের ডাক্তারি ছেড়ে রুটি বিক্রির ব্যবসায়, এখন সুখী সেই নারী
বাংলাদেশসহ আরও ১৯টি দেশের বিশেষায়িত ওষুধের ওপর শুল্ক মওকুফ করল যুক্তরাষ্ট্র।
সঙ্গীত একাডেমি