হাসিনাকে ফিরিয়ে এনে ইলেকট্রিক শকের দাবি এক এমপির
শেখ হাসিনা। ফাইল ছবি
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ইলেকট্রিক শক দেওয়ার দাবি করেছেন সংরক্ষিত মহিলা আসনের একজন সংসদ সদস্য। মঙ্গলবার (২৩ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে এ কথা বলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু।
তিনি বলেন, কিছুদিন আগে একটা আয়না ঘর দেখলাম। সেই আয়না ঘরে একটা ইলেক্ট্রিক চেয়ার দেখলাম। যেই চেয়ারে বিরোধী দলের নেতাদের ইলেক্ট্রিক শক দেওয়া হতো। আমার দাবি, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ওই চেয়ারে বসাইয়া, শোয়াইয়া শেখ হাসিনাকে ইলেক্ট্রিক শক দিতে হবে মাননীয় স্পিকার।
এছাড়া বিরোধী দলের আরেকটি বিপ্লব ও আন্দোলনের জন্য জনগণকে আহ্বানের কথা উল্লেখ করে তিনি সকলকে সতর্ক করেন।
এই এমপি বলেন, আপনাদের অনৈক্যের কারণে যদি আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আবারও যদি দানব হাসিনা ফিরে আসে, যারা ফেসবুকের প্রোফাইল লাল করেছিলেন, জীবনটা কালো করে ছাড়বে।
ওই বক্তব্যে তিনি অভিযোগ করেন, সরকারি হাসপাতালের নার্সরা রোগীদের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করে। এজন্য তিনি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।সূত্র: যুগান্তর
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
‘কারা বিক্রি করেছে জান্নাতের টিকিট, ভিডিও প্রমাণ আছে’: জামায়াত আমির
সঙ্গীত একাডেমি