১ আগস্ট ২০২৬

হাসিনার ফেরার ঘোষণাকে ‘রাজনৈতিক নাটক’ বললেন ইশরাক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৮:২৭ এএম
হাসিনার ফেরার ঘোষণাকে ‘রাজনৈতিক নাটক’ বললেন ইশরাক

বাংলাপ্রেস ডেস্ক:  জুলাই গণ-অভ্যুত্থানের দায় নিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের চূড়ান্ত রাজনৈতিক, সামাজিক ও নৈতিক পরাজয় ঘটেছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেছেন, ‘শুধু দলীয় কর্মীদের চাঙ্গা রাখতে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার কথা বলছেন, যা একটি রাজনৈতিক ভাঁওতাবাজি।শনিবার (১ আগস্ট) রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, ‘আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল ভুল ছিল। তারা গণতন্ত্রের চর্চা না করে ফ্যাসিজমের দিকে ধাবিত হয়েছিল। মুক্তিযুদ্ধকে বিক্রি করে এবং এক ব্যক্তির পূজার মাধ্যমে তারা ক্ষমতায় টিকে ছিল।জুলাই গণ-অভ্যুত্থানের পূর্বেই আওয়ামী পরিবারের সদস্যরা দেশ ত্যাগ করে কাপুরুষতার পরিচয় দিয়েছে।’

তিনি বলেন, ‘৫ আগস্টের পর আওয়ামী লীগ সামাজিকভাবে গা-ঢাকা দিলেও তাদের দোসররা এখনো প্রশাসন, ব্যবসা-বাণিজ্য ও সাংস্কৃতিক অঙ্গনে অবস্থান করছে। তবে জুলাই গণহত্যার দায়ে রাজনীতিতে তাদের পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই।’ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে গণ-অভ্যুত্থানের সব পক্ষকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী।অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ‘জুলাই অভ্যুত্থান শুধু একটি সরকারের পতন ছিল না, এটি ছিল ফ্যাসিবাদীব্যবস্থার বিরুদ্ধে ছাত্র-জনতার দীর্ঘ আন্দোলনের ফসল। শেখ হাসিনার সম্মতিতে সংঘটিত এই গণহত্যার নিষ্ঠুরতা ইতিহাসের কালো অধ্যায় হয়ে থাকবে।’ ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ বাগবিতণ্ডা এড়িয়ে ঐক্য বজায় রাখার তাগিদ দেন তিনি।

‘জুলাই হত্যার দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়ের চেয়ে সামাজিক পরাজয় বেশি’ শীর্ষক এ বিতর্ক প্রতিযোগিতায় গণবিশ্ববিদ্যালয়কে পরাজিত করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) বিতার্কিক দল জয়লাভ করে। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ, সাংবাদিক আরিফুজ্জামান মামুন, মাইদুর রহমান রুবেল ও জাকির হোসেন লিটন। সূত্র: কালের কণ্ঠ
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি, কানেকটিকাট


সঙ্গীত একাডেমি, কানেকটিকাট

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি