৩ এপ্রিল ২০২৬

হাসনাত আব্দুল্লাহর ব্যানারে দুর্বৃত্তদের আগুনে বিশৃঙ্খলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩১ পিএম
হাসনাত আব্দুল্লাহর ব্যানারে দুর্বৃত্তদের আগুনে বিশৃঙ্খলা

বাংলাপ্রেস ডেস্ক:   কুমিল্লা-৪ দেবিদ্বার সংসদীয় আসনে জামায়াত জোটের প্রার্থী এবং এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নির্বাচনি প্রচার ব্যানারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২ জানুয়ারি) রাতে উপজেলার খাইয়ার এলাকায় এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান। 

এদিকে ব্যানার পুড়িয়ে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ এবং স্থানীয়রা জানায়, কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের দক্ষিণ খাইয়ার-বুড়িপাড় সড়কের গাঙপাড় ব্রিজের সংলগ্ন সড়কের ওপর টাঙানো হাসনাত আব্দুল্লাহর নির্বাচনি শাপলাকলি প্রতীকের কয়েকটি ব্যানারে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। এছাড়াও একই সময়ে আরও কয়েকটি স্থানে হাসনাত আব্দুল্লাহর ব্যানারে আগুন দেয় দুবৃর্ত্তরা।  বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং অফিসার রাকিবুল ইসলাম বলেন, ঘটনার পর পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবগত করা হয়েছে। কারা এ কাজ করেছে, তা তদন্ত করা হচ্ছে। যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা এনসিপি যুগ্ম সমন্বয়কারী শামীম কাউসার বলেন, দুর্বৃত্তরা রাতের আঁধারে আমাদের নির্বাচনি কয়েকটি ব্যানার পুড়িয়ে দেয়। এ ঘটনায় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে আমরা আশঙ্কা করছি। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামান বলেন, খাইয়ার এলাকায় হাসনাত আব্দুল্লাহর নির্বাচনি ব্যানারে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি