হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
বাংলা প্রেস
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১২:১৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, বুধবার (১৫ অক্টোবর) রাত ১১টা ৪০ মিনিটে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে খালেদা জিয়া হাসপাতালে রওয়ানা হন। পরে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে গত ২৮ আগস্টও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
বিসিএস ক্যাডার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমেদের রাজনীতি, নির্বাসন ও পরিবারের পথচলা
১ দিন আগে
by বাংলা প্রেস
রাজনীতি
দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী
২ দিন আগে
by বাংলা প্রেস
রাজনীতি
সংসদে নোটিশ ও কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধী দল : জামায়াত আমির
৪ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি