হাসপাতালে ভর্তি রুহুল কবির রিজভী
বাংলা প্রেস
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৩ এএম
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে রিজভীকে ভর্তি করা হয়েছে বলে জানান আরিফুর। তিনি আরও জানান—জ্বর ও ঠান্ডার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুস্থতার জন্য রিজভী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান আরিফুর রহমান।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি