হিরো আলমকে দলে নেওয়া নিয়ে যা বললেন আমজনতা
বাংলাপ্রেস ডেস্ক: ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে সামাজিক মাধ্যমের কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম আমজনতার দলে যোগ করেছেন।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে পল্টনে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানান আমজনতা দলের প্রধান মো. তারেক রহমান। এ সময় তিনি বলেন, ট্রল হবে জেনেও ঝুঁকি নিয়েছি।
আমজনতা দলের প্রধান বলেন, হিরো আলম ভাইকে নিয়ে অনেক কথা হয়। তিনি ফানি ভিডিও বানান, অন্য রকম সুরে গান করেন। কিন্তু তিনি আমাদের দলের হয়ে নির্বাচন করছেন।
এ সময় হিরো আলমের হাতে আমজনতা দলের প্রতীক প্রজাপতি সংবলিত স্মারক উপহার তুলে দেন দলের প্রধান তারেক রহমান। দলে যোগদান প্রসঙ্গে হিরো আলম বলেন, আমি চারবার নির্বাচন করেছি। চারবারই মার খেয়েছি। আবারও নির্বাচনে অংশ নিচ্ছি। আশা করি এবার সুষ্ঠু নির্বাচন হবে।
নির্বাচনের পর এই দলে থাকবেন কিনা— এমন প্রশ্নে এ কনটেন্ট ক্রিয়েটর বলেন, যেহেতু একটা দলে যোগ দিয়েছি, দলে থাকতে চাই।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি