হল না ছাড়ার সিদ্ধান্ত ঢামেক শিক্ষার্থীদের, চলবে আন্দোলন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) বন্ধ ঘোষণার পরও কলেজ না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষার্থীরা। আন্দোলন স্থগিত না করে কর্মসূচি চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন তারা।
শনিবার (২১ জুন) সন্ধ্যায় ঢামেক শিক্ষার্থীরা তাদের এ সিদ্ধান্তের কথা জানান।
এর আগে আজ সকাল থেকে পাঁচ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় মিছিলও করেন তারা। এরপর বিকেলে কলেজ প্রশাসন এক বিজ্ঞপ্তি দেয়। সেখানে ২২ জুন দুপুর ১২টার মধ্যে সব শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
তৌহিদুল আবেদীন তানভীর নামে এক শিক্ষার্থী বলেন, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আমরা হল ছাড়ছি না। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কোনো আলোচনা না করে একতরফাভাবে একাডেমিক কার্যক্রম বন্ধ করে আমাদের হল ছাড়ার নির্দেশ দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক। আমরা অন্যায় করেনি। আমরা আমাদের যৌক্তিক দাবির পক্ষে অবস্থান নিয়েছি।
তিনি আরও বলেন, আন্দোলন দমন করতে প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। অথচ তারা পরিত্যক্ত ভবনে জীবনের ঝুঁকি থাকলেও সেটার বিকল্প ব্যবস্থা করেনি। আমরা এটা মেনে নিচ্ছি না। শান্তিপূর্ণভাবে হলে অবস্থান চালিয়ে যাব আমরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
শিশু রামিসার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর সিআইডির
২৬ মিনিট আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাম রোগীদের দায়িত্বরত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী
৩৭ মিনিট আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী
৪১ মিনিট আগে
by বাংলা প্রেস