হঠাৎ ৪৭তম বিসিএসের আবেদন স্থগিত ঘোষণা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ৪৭তম বিসিএসের অনলাইন আবেদন অনিবার্য কারণবশত স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন। এই বিসিএসে শূন্য পদে ক্যাডার নিয়োগ পাবেন ৩ হাজার ৪৮৭ জন।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) থেকে অনলাইনে এ আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। তবে মাত্র কয়েক ঘণ্টা আগে তা স্থগিতের ঘোষণা দিলো পিএসসি।
ঠিক কী কারণে এ আবেদন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে তাৎক্ষণিক তা জানাতে পারেননি পিএসসির জনসংযোগ কর্মকর্তা।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি