রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ
বাংলা প্রেস
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় আরও ৮০ লাখ ইউরো মানবিক সহায়তা ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও সুরক্ষা কার্যক্রম জোরদার করতে এই অর্থ ব্যয় করা হবে।
মিয়ানমার ও এ অঞ্চলের শরণার্থীদের জন্য ইইউর ঘোষিত ১ কোটি ৬০ লাখ ইউরোর আঞ্চলিক তহবিলের অংশ হিসেবে বাংলাদেশ এই সহায়তা পাচ্ছে।
চলতি ২০২৬ সালে বাংলাদেশের জন্য ইইউর আগে বরাদ্দ করা ২ কোটি ৩০ লাখ ইউরোরও বেশি সহায়তার অতিরিক্ত হিসেবে নতুন এই অর্থ দেওয়া হচ্ছে।
বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছে। তাদের জরুরি মানবিক সহায়তা দেওয়ার পাশাপাশি বাস্তুচ্যুতির মূল কারণগুলো সমাধান এবং সংকটের টেকসই সমাধানে কাজ করছে ইউরোপীয় ইউনিয়ন।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
২৪ মিনিট আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত নিয়ে সংশয়, সংসদে নিরাপত্তা চাইলেন নুসরাত
১৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তার বিচার শুরু
১৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
কর্মসংস্থানের উদ্দেশ্যে সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার ‘জুলাই যোদ্ধা’
১৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি