৪ এপ্রিল ২০২৬

ইমাম-মুয়াজ্জিনদের জন্য সরকারি ভাতা চালু, উদ্বোধন ১৪ মার্চ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৬:২৭ এএম
ইমাম-মুয়াজ্জিনদের জন্য সরকারি ভাতা চালু, উদ্বোধন ১৪ মার্চ

 

বাংলাপ্রেস ডেস্ক: দেশের ধর্মীয় নেতাদের জন্য এক যুগান্তকারী সম্মানীর ব্যবস্থা করতে যাচ্ছে সরকার। ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন উপাসনালয়ের ধর্মগুরুদের জন্য সরকারি ভাতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে আগামী ১৪ মার্চ। প্রধানমন্ত্রী তারেক রহমান এই মহতী উদ্যোগের উদ্বোধন করবেন বলে নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জাবিউল্লাহ।

রোববার (৮ মার্চ) এক প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, এই পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে প্রতিটি মসজিদের জন্য ১০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ইমাম পাবেন ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম পাবেন ২ হাজার টাকা। অন্যান্য ধর্মাবলম্বীদের জন্যও সমপর্যায়ের ভাতার ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জার জন্য ৮ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে, যা পদমর্যাদা অনুযায়ী প্রধান ও সহকারী পুরোহিত বা যাজকদের মধ্যে বণ্টন করা হবে।

সম্মানীর পাশাপাশি থাকছে উৎসব বোনাসের সুবিধাও। মুসলিম ধর্মাবলম্বী কর্মীদের জন্য দুই ঈদে ১ হাজার টাকা করে বছরে দুবার এবং অন্যান্য ধর্মের ক্ষেত্রে বছরে একবার ২ হাজার টাকা বোনাস দেওয়া হবে। তবে যেসব ধর্মীয় প্রতিষ্ঠান সরকারি বা দেশি-বিদেশি সংস্থার নিয়মিত অনুদান পায়, তারা আপাতত এই সুবিধার আওতায় আসবে না।


এই বিশাল কর্মযজ্ঞ পরিচালনার জন্য চলতি অর্থবছরের শেষ চার মাসে প্রায় ২৭ কোটি ৫৭ লাখ টাকা প্রয়োজন হবে, যা পূর্ণাঙ্গরূপে চালু হলে বছরে প্রায় ৪ হাজার ৪০০ কোটি টাকায় দাঁড়াবে। স্বচ্ছতা বজায় রাখতে এই সম্মানী সরাসরি ব্যাংকের মাধ্যমে প্রদান করা হবে। ভাতার পাশাপাশি ধর্মীয় নেতাদের দক্ষতা উন্নয়ন এবং রাষ্ট্রীয় ও সামাজিক মর্যাদা বৃদ্ধিতে কাজ করবে স্থানীয় প্রশাসন। এমনকি তাদের জন্য একটি সুনির্দিষ্ট চাকরির বিধিমালা প্রণয়নেরও প্রস্তাব করা হয়েছে।


বিপি/কেজে
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি