ইন্ডিয়া টুডের প্রতিবেদন ভুয়া: প্রেস উইং
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ প্রকাশিত “ভারতীয় সীমান্তে ড্রোন মোতায়েনের পর, বাংলাদেশ কেন তুর্কি ট্যাংক কিনতে চায়?” শিরোনামের সাম্প্রতিক প্রতিবেদনটি ভুয়া বলে দাবি করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।
প্রধান উপদেষ্টার প্রেস উইং তাদের ভেরিফায়েড ফেসবুক পেজ সিএ প্রেস উইং ফ্যাক্টের পোস্ট করা এক বিবৃতিতে বলেছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, বাংলাদেশ তুর্কি ট্যাঙ্ক কেনার কোনও সিদ্ধান্ত নেয়নি।
"এই ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং অযৌক্তিক। আমাদের দেশ আত্মরক্ষার জন্য সক্ষমতা অর্জনের অধিকার সংরক্ষণ করে,” বলে উল্লেখ করা হয় ওই বিবৃতিতে।
প্রসঙ্গত, ১০ জানুয়ারি ইন্ডিয়া টুডে এই প্রতিবেদনটি প্রকাশ করে। এতে বলা হয়েছে, ভারত সীমান্তের কাছে নজরদারি ড্রোন মোতায়েনের পর বাংলাদেশ তুর্কির ট্যাংক নিতে চাওয়া, প্রতিরক্ষা কৌশলে উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দেয়। এটি ভারেতের পূর্ব সীমান্তে নিরাপত্তার গতিশীলতা রোধ করতে পারে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি