ইরান থেকে বিতাড়িত আফগানদের বাস দুর্ঘটনার কবলে, নিহত ৭১
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ইরান থেকে বিতাড়িত আফগানদের বহনকারী একটি বাস আফগানিস্তানের হেরাত প্রদেশে দুর্ঘটনার কবলে পড়েছে। এতে বাসে থাকা ১৭ শিশুসহ অন্তত ৭১ জন আরোহী নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।
আফগান প্রাদেশিক সরকারের মুখপাত্র আহমাদুল্লাহ মুত্তাকি ও স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, বাসটির সঙ্গে একটি ট্রাক ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।এসময় বাসটিতে আগুন ধরে গেলে হতাহতের এ ঘটনা ঘটে। হেরাত প্রদেশের পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। ‘অতিরিক্ত গতি ও চালকের অসাবধানতার’ কারণে দুর্ঘটনাটি ঘটে। সাম্প্রতিক মাসগুলোতে ইরান থেকে বিপুল সংখ্যক অভিবাসীকে নির্বাসিত করা হচ্ছে।এ বাস দুর্ঘটনার এক দিন আগে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি ঘোষণা দেন, আগামী মাসের মধ্যে ইরান থেকে আরো আট লাখ মানুষকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। এর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক আফগান রয়েছেন।
হেরাতের প্রাদেশিক সরকারের কর্মকর্তা ইউসুফ সায়েদি জানান, ইরান থেকে আসা বাসটি ইসলাম কালা সীমান্তক্রসিং পেরিয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলে যাচ্ছিল।আফগানিস্তানের তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ নিশ্চিত করেন, বাস দুর্ঘটনায় হতাহত ব্যক্তিরা ইরান থেকে বিতাড়িত হয়েছিলেন।তবে তাৎক্ষণিকভাবে এর বিস্তারিত কিছু জানাননি তিনি।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা
৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি মানলেই ইরানও থাকবে অঙ্গীকারে: পেজেশকিয়ান
১৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি