ইরানে বন্দুকযুদ্ধে পুলিশ সদস্য নিহত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ইরানের অস্থিতিশীল দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। একটি জিহাদি সংগঠন এ হামলার দায় স্বীকার করেছে। সংবাদ সংস্থাগুলো শনিবার এ খবর জানিয়েছে।
এই সংঘর্ষটি ঘটেছে সিস্তান-বেলুচিস্তান প্রদেশে, যা দেশটির অন্যতম দরিদ্র এলাকা এবং যেখানে নিরাপত্তা বাহিনী ও বেলুচ সংখ্যালঘু বিদ্রোহী, সুন্নি চরমপন্থী গ্রুপ ও মাদক পাচারকারীদের মধ্যে নিয়মিত সহিংসতা ঘটে থাকে।এ ছাড়া প্রদেশটিতে বড়সংখ্যক বেলুচ জনগোষ্ঠী বাস করে, যারা মূলত সুন্নি মুসলিম, যা ইরানের শিয়া সংখ্যাগোষ্ঠীর থেকে আলাদা।
সংবাদ সংস্থা ফারস পুলিশকে উদ্ধৃত করে বলেছে, ‘ইরানশাহর পুলিশের সঙ্গে সশস্ত্রদের মধ্যে বন্দুকযুদ্ধের সময় একজন সদস্য আহত হন এবং আরেকজন নিহত হন।’সংবাদ সংস্থা ইসনাও একই প্রাণঘাতী বন্দুকযুদ্ধের খবর দিয়েছে। ফার্স আরো জানিয়েছে, বন্দুকযুদ্ধের সময় হামলাকারীরা আহত হয়, ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায় এবং পুলিশ তাদের অনুসরণ করছে।পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুন্নি জিহাদি গ্রুপ জইশ আল-আদল (বিচার বাহিনী) এ হামলার দায় স্বীকার করে।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান সীমান্তের পার্শ্ববর্তী এলাকা থেকে পরিচালিত এই গ্রুপ সিস্তান-বেলুচিস্তানে একাধিক হামলার দায় স্বীকার করেছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই গ্রুপের এক হামলায় রবিবার সিস্তান-বেলুচিস্তানে আরো এক পুলিশ সদস্য নিহত হন। তার আগে ২৬ জুলাই একই প্রদেশের একটি আদালত ভবনে জইশ আল-আদলের হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি