২১ অক্টোবর ২০২৬

ইরানের দিকে যুদ্ধবিমান পাঠিয়েছে ইসরায়েল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১১:১৭ পিএম
ইরানের দিকে যুদ্ধবিমান পাঠিয়েছে ইসরায়েল

বাংলাপ্রেস ডেস্ক: রাতভর সামরিক মহড়ার অংশ হিসেবে সিরিয়া ও ইরাকের আকাশসীমা পেরিয়ে ইরানের দিকে যুদ্ধবিমান পাঠিয়েছে ইসরায়েল। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের বরাত দিয়ে মঙ্গলবার (২০ অক্টোবর) এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

ফক্স নিউজের প্রধান বৈদেশিক সংবাদদাতা ট্রে ইংস্ট জানিয়েছেন, রাতভর ইসরায়েলি যুদ্ধবিমান দিয়ে এ মহড়া চালানো হয়। তবে এ বিষয়ে সংবাদমাধ্যমটি বিস্তারিত কোনো তথ্য দেয়নি এবং খবরটির পক্ষে কোনো সূত্রের নামও উল্লেখ করেনি।

এদিকে, গত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু অযাচাইকৃত পোস্টে দাবি করা হয়, ইরাক ও ইরানের সীমান্ত এলাকায় বেশ কয়েকটি যুদ্ধবিমানের শব্দ শোনা গেছে। বিমানগুলো ইসরায়েলি হতে পারে বলেও পোস্টগুলোতে উল্লেখ করা হয়। তবে এসব দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি