৪ এপ্রিল ২০২৬

ইসকন নিষিদ্ধের দাবিতে মহেশপুরে হেফাজতের বিক্ষোভ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ইসকন নিষিদ্ধের দাবিতে মহেশপুরে হেফাজতের বিক্ষোভ
ঝিনাইদহ প্রতিনিধি: জঙ্গী সংগঠন ইসকন নিষিদ্ধ ও চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহের মহেশপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। সোমবার ঝিনাইদহের মহেশপুর শহরে হেফাজতে ইসলাম উপজেলা শাখার উদ্যোগে এই বিক্ষাভ মিছিল কর্মসুচি পালিত হয়। মিছিলটি মহেশপুর শহরের কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ ষ্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলামের মহেশপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা শেখ আসাদ, সাধারণ সম্পাদক মুফতি শোয়াইব আহমাদ মাহদী, উপদেষ্টা মাওলানা সরোয়ার হোসেন, নাজির আহমাদ ও মাওলানা আবু দাউদ। সমাবেশে বক্তারা বলেন, ‘আওয়ামী লীগের জঙ্গি সংগঠন ছাত্রলীগ যদি নিষিদ্ধ হতে পারে। তাহলে আওয়ামী লীগের সঙ্গী, এদেশের জঙ্গি ইসকনকে কেন নিষিদ্ধ করা হবে না?। এসময় ইউনুস সরকারকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, ‘বিপ্লবী সরকার এত ভীত হলে হবে না। ইসকনকে নিষিদ্ধ করতে যদি সরকার ব্যর্থ হয়, তাহলে এমন সরকার আমরা চাই না। আমরা ব্যর্থ সরকারকে বাদ দিয়ে অন্য বিপ্লবীদের দিয়ে সরকার গঠন করব। অনতিবিলম্বে ইসকন নিষিদ্ধসহ হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচারের দাবী জানান তারা। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি