৪ এপ্রিল ২০২৬

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন চলছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:০১ পিএম
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন চলছে

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন চলছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সারাদেশ থেকে আগত প্রায় ৬ হাজারের বেশি সদস্যের অংশগ্রহণে শুরু হয় এ আয়োজন।

এসব সদস্যদের প্রত্যক্ষ গোপন ভোটে পরবর্তী বছরের শীর্ষ নেতৃত্ব সামনে আসবে। সভাপতিসহ বর্তমান কমিটির বেশ কয়েকজনের ছাত্রত্ব শেষ হওয়ায় তারা বিদায় নেবে বর্তমান কমিটি থেকে। গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী নতুন নির্বাচিত সভাপতি একজনকে সেক্রেটারি মনোনীত করবেন। সদস্য সম্মেলনে উপস্থিত আছেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় নেতা ও জামায়াতের শীর্ষ নেতারা।

সংগঠনটির নেতারা জানিয়েছেন, আলোচনায় থাকা নেতাদের মধ্য থেকেই সভাপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রবল। একই সঙ্গে যিনি সভাপতি নির্বাচিত হবেন, তিনি ব্যতিক্রম না হলে আলোচনায় থাকা অন্য নেতাদের মধ্য থেকেই একজনকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনয়ন দেবেন।

তবে সংগঠনটির ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ছাত্রশিবিরের রাজনীতিতে সাধারণত সেক্রেটারি জেনারেলই পরবর্তী সময়ে কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পান। এই ধারার ব্যতিক্রম সংগঠনটির ইতিহাসে খুব একটা দেখা যায়নি।

 

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি