ইসরায়েলের হামলায় গাজায় নিহত ৬৩ হাজার ছাড়াল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ইসরায়েল অক্টোবর ২০২৩ থেকে গণহত্যামূলক যুদ্ধ শুরু করার পর এখন পর্যন্ত গাজা উপত্যকায় কমপক্ষে ৬৩ হাজার ২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরো পাঁচজন অনাহার ও অপুষ্টিতে মারা গেছেন। খবর আনাদোলুর।
বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫৯টি মরদেহ স্থানীয় হাসপাতালগুলোতে আনা হয়েছে এবং আরো ২২৪ জন আহত হয়েছেন।এর ফলে ইসরায়েলি আগ্রাসনে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৯ হাজার ৪৯০ জনে।স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখনো অনেক মরদেহ ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছে, কিন্তু উদ্ধারকর্মীরা সেগুলোতে পৌঁছাতে পারছে না।
এছাড়া গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা সংগ্রহের চেষ্টা করার সময় ইসরায়েলি সেনাদের গুলিতে আরো ২৩ জন ফিলিস্তিনি নিহত এবং অন্তত ১৮২ জন আহত হয়েছেন। মে ২৭ থেকে এ পর্যন্ত শুধু ত্রাণ নিতে গিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২০৩ জনে এবং আহতের সংখ্যা ১৬ হাজার ২২৮ জনে।স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় অনাহার ও অপুষ্টিজনিত কারণে আরো পাঁচ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ নিয়ে অক্টোবর ২০২৩ থেকে এ পর্যন্ত অনাহার ও দুর্ভিক্ষে প্রাণহানি দাঁড়িয়েছে ৩২২ জনে। তাদের মধ্যে ১২১ জনই শিশু।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি