ইসরায়েলি হামলা: ১১ দিনে লেবাননে শতাধিক শিশু নিহত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: লেবাননে গত ২৩ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে ১০০ জনের বেশি শিশু নিহত হয়েছে। সেই সঙ্গে ৬৯০ জনের বেশি শিশু আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ।
লেবাননে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরি চিকিৎসাসামগ্রী ও প্রয়োজনীয় সেবা সরবরাহের প্রচেষ্টার কথা তুলে ধরে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এরই মধ্যে হামলা চালিয়ে রাজধানী বৈরুতসহ লেবাননের বিভিন্ন অঞ্চল ঘিরে ফেলেছে ইসরায়েল। চালানো হয়েছে নজিরবিহীন বিমান হামলা। আন্তর্জাতিক সতর্কতা এবং জাতিসংঘের প্রস্তাব উপেক্ষা করে তারা দক্ষিণ লেবাননে স্থল অনুপ্রবেশ করেছে।
এদিকে, ইসরায়েলি বাহিনীকে আটকাতে লড়াই করে যাচ্ছে হিজবুল্লাহ। লেবাবনে ঢুকে পড়া বেশ কয়েকজন ইসরায়েলি সৈন্যকে হত্যার দাবি করেছে তারা।
হিজবুল্লাহ বলেছে, তারা তাদের ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন প্রতিহত করতে সীমান্তে কামান নিক্ষেপ করেছে। সেই সঙ্গে উত্তর ইসরায়েলের মানারায় নিহত ও আহতদের সরিয়ে নেওয়ার সময় ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালিয়েছে গোষ্ঠীটি।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
২০ বছরের ডাক্তারি ছেড়ে রুটি বিক্রির ব্যবসায়, এখন সুখী সেই নারী
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
বাংলাদেশসহ আরও ১৯টি দেশের বিশেষায়িত ওষুধের ওপর শুল্ক মওকুফ করল যুক্তরাষ্ট্র।
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি