ইটের মাপে কারচুপি ও বেশি দামে বিক্রি করায় এক লক্ষ টাকা অর্থদন্ড
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজলোর আমানত ব্রিকসের মালিককে ইটের পরিমাপে কারচুপি ও বেশি দামে বিক্রি করার অপরাধে ১লক্ষ টাকা অর্থদন্ড করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক মো.কাউছার মিয়া উপজেলার আমানতপুর এলাকায় অভিযান পরিচালনা করে এ অর্থদন্ড করেন। এ সময় বেগমগঞ্জ মডেল থানার একদল পুলিশ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
নোয়াখালী জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক মো.কাউছার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য বিক্রি না করায় অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিককে ১ লক্ষ টাকা অর্থদন্ড করা হয়েছে। তিনি আরো বলেন, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি