৪ অক্টোবর ২০২৬

ইউক্রেনের ভারতীয় ওষুধ কারখানায় রাশিয়ার ড্রোন হামলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পিএম
ইউক্রেনের ভারতীয় ওষুধ কারখানায় রাশিয়ার ড্রোন হামলা

বাংলাপ্রেস ডেস্ক:  ইউক্রেনের সুমি শহরে ভারতের কুসুম গ্রুপের একটি বড় ওষুধ কারখানায় রাশিয়ার ড্রোন হামলায় একজন মারা গেছেন। আহত হয়েছেন আরও অনেকেই। এই হামলায় কারখানাটির মূল ভবনটি প্রায় পুরোটাই ভেঙে গেছে। হামলার পর পুরো এলাকায় বিশাল কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায়। 

১৯৯৪ সাল থেকে কুসুম গ্রুপ ভারতীয় ওষুধ ইউক্রেনে বিক্রি করা শুরু করে। বর্তমানে এটি চালাচ্ছেন রাজীব গুপ্ত নামের এক ভারতীয় নাগরিক। ২০০৯ সালে ইউক্রেনের সুমিতে এই কারখানাটি চালু করা হয়। যুদ্ধের কঠিন পরিস্থিতির মধ্যেও কারখানাটি এতদিন চালু রাখা সম্ভব হয়েছিল। তবে এবারের এই ভয়াবহ হামলায় অন্তত ৪০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

বর্তমানে এই কোম্পানিটি ইউক্রেনসহ কয়েকটি দেশে বিভিন্ন ধরনের ওষুধ সরবরাহ করে থাকে। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার কঠোর নিন্দা জানিয়ে নিহত ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি জানান, সুমির ওষুধ গুদাম ছাড়াও কিয়েভ এবং দিনিপ্রো শহরেও রুশ বাহিনী হামলা চালিয়েছে। রাশিয়া কিছুদিন ধরে নিয়মিত এভাবে ড্রোন দিয়ে হামলা চালিয়ে যাচ্ছে। সূত্র: এনডিটিভি।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি