১৯ এপ্রিল ২০২৬

জাগপার পার্টি অফিসে তাণ্ডব, স্বৈরাচারের পথে হাঁটার অভিযোগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পিএম
জাগপার পার্টি অফিসে তাণ্ডব, স্বৈরাচারের পথে হাঁটার অভিযোগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

বাংলাপ্রেস ডেস্ক:   পঞ্চগড়ে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) অফিসে হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, জেলা বিএনপির নেতাকর্মীরা আজ পঞ্চগড় জেলা জাগপার অফিসে হামলা করেছে, ভিতরে ঢুকে ভাঙচুর আর তাণ্ডব চালিয়েছে।

সারজিস লেখেন, রাজনীতিতে কথার বিপরীতে কথা হবে, পলিটিক্যাল বক্তব্য হবে, বিক্ষোভ হবে, মিছিল হবে। কথার মধ্যে ভুল হলে সংশোধন হবে। কিন্তু যারা ক্ষমতায় আসতে না আসতেই দুই মাসের মধ্যে নিজেদেরকে সর্বেসর্বা ভাবা শুরু করেছেন, তারা যেন মনে রাখেন- অতীতে তারাও একই অবস্থার মধ্য দিয়ে গিয়েছেন এবং যারা তাদের সঙ্গে এই জুলুম করেছে তাদের পতন হয়েছে।

তিনি আরও লেখেন, যেটা নিয়ে রাশেদ প্রধান পরবর্তীতে দুঃখ প্রকাশ করেছেন সেটাকে ইস্যু করে ভিতরে ভিতরে নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়ে পরিবারের আবাসস্থলে গিয়ে পরিকল্পিতভাবে জুতা নিক্ষেপ করা, পার্টি অফিসে তাণ্ডব চালানো অসহিষ্ণুতার লক্ষণ, স্বৈরাচারের পথে হাঁটার লক্ষণ। এমন আচরণের জন্য ধিক্কার জানিয়ে রাখলাম। সূত্র: যুগান্তর
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি