৩ এপ্রিল ২০২৬

জাইমা রহমান ব্র্যাকের কর্মসূচি ঘুরে দেখলেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১০:৩৬ পিএম
জাইমা রহমান ব্র্যাকের কর্মসূচি ঘুরে দেখলেন

ব্র্যাকের কর্মসূচি পরিদর্শনে প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান

বাংলাপ্রেস ডেস্ক:   ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ব্র্যাক কর্মসূচি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

বুধবার (৪ মার্চ) সকাল পৌনে ১০টায় উপজেলার দেওখোলা ইউনিয়নের পশ্চিম কালীবাজাইল মোতালেব ড্রাইভারের বাড়িতে ব্র্যাক আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামে অংশগ্রহণ করেন তিনি।

ব্যারিস্টার জাইমা রহমান ওই বাড়ির উঠানে একটি চাটাইয়ে বসে প্রতিবন্ধীসহ ৫ সদস্যের একটি দল এবং ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিকল্পনার কথা শোনেন।

এ সময় ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদের কন্যা ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক তমারা হাসান আবেদসহ ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের আগমন ঘিরে উৎসুক জনতা ওই বাড়িতে ভিড় জমান। এছাড়া সড়কপথে ঢাকায় ফেরার পথে শত শত উৎসুক জনতা রাস্তার দুধারে দাঁড়িয়ে অভিনন্দন জানান। সূত্র: যুগান্তর
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি