৪ এপ্রিল ২০২৬

জাল টাকা তৈরি তাদের পারিবারিক ব্যবসা !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
জাল টাকা তৈরি তাদের পারিবারিক ব্যবসা !

বাংলাপ্রেস ডেস্ক: হুমায়ুন কবির নামের জাল টাকা ব্যবসায়ী এর আগেও ছয়বার গ্রেফতার হয়েছিলেন আইনশৃঙ্খলাবাহিনীর হাতে। ছাড়া পেয়ে বারবারই ফেরেন এই কাজে। এবার কোটি টাকার জালনোটসহ ধরা পড়লেন গোয়েন্দা পুলিশের হাতে। জাল টাকা তাদের পারিবারিক ব্যবসা। আর্থিক প্রলোভনে এই অপরাধে জড়াচ্ছেন নারীরাও।

রাজধানীর মোহাম্মদপুর থেকে তিন সহযোগীসহ জালনোট তৈরিকারী হুমায়ুনকে আটক করে গোয়েন্দা পুলিশ যাদের মধ্যে দুই নারী।

হুমায়ুন কবিরের শোবার ঘরেই থাকে জাল নোট তৈরির সব সরঞ্জাম। সেখানেই অবৈধ সব কারবার। আবাসিক এলাকায় বাসা ভাড়া নিয়ে একযুগেরও বেশি সময় চলে জাল টাকার ব্যবসা। হুমায়ুনের তৈরি জাল নোট মোহাম্মদপুর-আদাবরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পৌঁছে দেবার কাজ করে পাঁচ-ছয়জনের একটি সিন্ডিকেট।

জালনোট তৈরিতে সহযোগী হিসেবে কাজ করে দুই নারী। যাদের একজনের স্বামী একই অপরাধে কারাগারে যাবার পর নিজেই কাজ শুরু করেছেন হুমায়ুনের সঙ্গে। আরেকজন কারাগারে থাকতেই খোঁজ পেয়েছেন হুমায়ুনের। ডিএমপির গোয়েন্দা শাখার গুলশান জোনের ডিসি মশিউর রহমান জানান, এই চক্রটি বেশ শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছে। তাই, ছাড়া পেয়েও একই অপরাধে পুনরায় জড়িয়ে পড়ে। রাজধানীর আরো কয়েকটি চক্রকে ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ। যমুনা টিভি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি