জামালগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় গ্রামের রাস্তায় জোর পূর্বক দোকান ও বসত ঘর নির্মাণ করার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। শুক্রবার দুপুর ২ ঘটিকায় উপজেলার বেহেলী ইউনিয়নে মশালঘাট গ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।স্থানীয়রা জানান, মশালঘাট গ্রামের মৃত ছাদিম আলীর ছেলে বদরুল হুদা (৫৫), মৃত ছিদ্দিক আলীর ছেলে আসাদ মিয়া (৫৪), একই পিতা রেজাউল (৪২), আব্দুর রউফের ছেলে দোকানদার আসাদুল (৫০) সহ পাবেল (৩০), রুনেল (২২), সাকির মিয়া (২০) সর্ব পিতা বদরুল হুদা জোর পূর্বক সরকারী রাস্তায় বসত ভিটা নির্মাণ করেন। বাড়ীর সামনে দিয়ে সরকারী রাস্তা। এই রাস্তা দিয়ে জন সাধারণের চলাফেরা, মসজিদ ও মাদ্রাসায় আসা যাওয়া হয়। রাস্তার উপর ঘরবাড়ী নির্মাণ করা হলে গ্রাম বাসীর পক্ষে বাঁধা দেওয়া হলে অশ্লিল ভাষায় গালিগালাজ করে, পাশাপাশি দেশীয় অস্ত্র নিয়ে মারপিট করতে আসিতে দেখে প্রাণ বাঁচার জন্য আত্নচিৎকার করি। স্বাক্ষী মশালঘাট গ্রামের আব্দুল আলী, মকসুদ আলম, ছুরতজ্জামান আসিলে প্রাণে রক্ষা পাই। এইকথা বলেন, মশালঘাট গ্রামের মৃত চমক আলী ছেলে এনার হোসেন। রাস্তা দখল ছাড়ার জন্য বদরুল, হারুন ও ফারুকে গ্রামবাসী অনুরোধ জানান। কোন কর্ণপাত না করায় গ্রামবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন মশালঘাট গ্রামের গণ্যমান্য ব্যক্তি মাসুদ আলম, অবসর প্রাপ্ত শিক্ষক ছুরৎজ্জামাল (মাস্টার), সাবেক ইউপি সদস্য এনার হোসেন, কৃষক নজরুল, তফাজ্জাল, শিক্ষার্থী সায়েম ও বায়জিদ প্রমুখ।
বক্তারা বলেন, সরকারী রাস্তা দোকানপাট ও বসত ভিটা নির্মাণ করে রাস্তা দখল করে আসছে, অচিরেই রাস্তা দখল মুক্ত করার জন্য সরকারের কাছে আবেদন জানান।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি