৪ এপ্রিল ২০২৬

জামালগঞ্জে দুম্বার মাংস উধাও, অফির্সাস ক্লাবে ভোজন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
জামালগঞ্জে দুম্বার মাংস উধাও, অফির্সাস ক্লাবে ভোজন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে জামালগঞ্জ উপজেলায় প্রতি বছরের ন্যায় সৌদি আরব হতে অসহায় গরীবদের জন্য আসা দুম্বা উদাও হওয়া খবর পাওয়া গেছে। মঙ্গল বার দুপুরে জামালগঞ্জে বরাদ্দ কৃত দুম্বা উদাও হওয়ার খবর পাওয়া যায়। জানাযায়, জামালগঞ্জ উপজেলায় বরাদ্দকৃত দুম্বা। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয় হতে বরাদ্দকৃত দুম্বা জামালগঞ্জ উপজেলা প্রকল্প কর্মকর্তার অফিসে গত শনিবারে আসার সঙ্গে সঙ্গে জামালগঞ্জের প্রশাসনের শুয়া দুম্বা উদাও।   সাধারণ মানুষ দুম্বার মাংস আসছে বলে শুনেননি বলে জানান স্থানীয় ভুক্তভোগীরা। গোপন সুত্রে জানায়ায় উপজেলা অফির্সাস ক্লাবে ভোজনের আয়োজন করে দুম্বার মাংস ভাগাভাগি করে নিয়ে যায়। এই নিয়ে উপজেলার সাধারণ মানুষের হৈচৈ শোনতে পাওয়া যায়। ভুক্তভোগী জয়নাল, কাশেম, আবু সাইদ, রফিক, রাবেয়া, তাহমিনা জানান, আমরা শুনেছি দুম্বার মাংস আইছে, কিন্তু কোন দিন খাওয়ার তো দুরের কথা চোখে দেখিনি। স্থানীয় আবু রায়হান বলেন, ছোট বেলায় এই দুম্বার গুস্ত গেয়েছিলাম, এখনও কি দুম্বা আসে জামালগঞ্জ, আমরা এই অবুঝ মণ, ত্রিশ বছরের দুম্বার হিসাব চাই। হিউম্যান রাইটস ট্রাস্ট অব বাংলাদেশ জামালগঞ্জ শাখার সভাপতি নুরুল হক বলেন, দুম্বার ব্যাপারে, জামালগঞ্জের জনতার পক্ষ থেকে যে অসম বন্টন বা অস্পষ্টতার অভিযোগের গুঞ্জন উঠেছে,তা প্রশাসন কর্তৃক, দায়িত্বপ্রাপ্ত দের মাধ্যমে পরিষ্কার করা উচিত বলে মনে করি। জামালগঞ্জে দুম্বা মাংস গেল কই নিয়ে আলোচনার ঝড় উঠেছে। এব্যাপারে জামালগঞ্জ উপজেলা প্রকল্প কর্মকর্তা মো: এরশাদ হোসেন বলেন, আমরা ২টি রাজা হাঁস নিয়ে খেয়েছি। মোট ২৪ কাটন দুম্বা আসছে, এর মধ্য ৬টি ইউনিয়নে ২১ টি এতিম খানা মাদ্রাসায় বিতরণ করা হয়। তিনি আরও বলেন, সাচনা বাজার মাদ্রাসার মাও আজিজুল হকের সহযোগিতায় বিতরণ করি। পিআইও কাছে দুম্বার মাংস বিতরণ কৃত প্রতিষ্টানের তালিকা চাইলে তিনি দিতে পারেন নাই। এব্যাপারে সাচনা বাজার মাদ্রাসার মাও আজিজুল হকের জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে কোন তালিকা নাই, আমি নিয়েছি। জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নুর বলেন, দুম্বার মাংস প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিতরণের দায়িত্ব ছিলন, তিনি যতাযত ভাবে বিতরণ করেছে বলে আমাকে জানান, তারপরও যদি কোন কথা থাকে আমাকে জানালে ব্যবস্থা নিব।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি