জামালগঞ্জে এটর্নি জেনারেলের সংবর্ধনা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ উপজেলার কৃতি সন্তান, জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন মেধাবী শিক্ষার্থী বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট মো: সিদ্দিক আলী বাংলাদেশ সহকারী এটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হওয়ায় সংবর্ধনা অনুষ্টিত হয়। বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে বন্ধু মহল আয়োজনে। অনুষ্টানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মে: লুৎফুর রহমান। সহকারী শিক্ষক এবিএম মাসুম তালুকদার এর সঞ্চালনায়। প্রধান অতিথি বাংলাদেশ সহকারী এটর্নি জেনারেল মো: সিদ্দিক আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাবেক সাধারণ সম্পাদক শাহ জাহান, উপজেলার জামায়ত ইসলামী বাংলাদেশের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, সাবেক ছাত্রদল নেতা ও বিএনপির নেতা আজিজুর রহমান আজিজ।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বিএনপির নেতা আলী আক্কাস মুরাদ, উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, আলাউদ্দিন মেমুরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌফিকুল ইসলাম, সাবেক প্রেসক্লাব সভাপতি ওয়ালী উল্লাহ সরকার। বক্তারা বাংলাদেশ সহকারী এটর্নি জেনারেল মো: সিদ্দিক আলী ভাল ভাবে কাজ করতে পারে সেই জন্য অনুরোধ কররন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি