৩ এপ্রিল ২০২৬

জামায়াত আমির বললেন—এক পক্ষ নির্বাচনী ভয়ে হতাশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩১ এএম
জামায়াত আমির বললেন—এক পক্ষ নির্বাচনী ভয়ে হতাশ

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বাংলাপ্রেস ডেস্ক:  আসন্ন সংসদ নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে একটা পক্ষ নির্বাচনে হতাশ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে নির্বাচনি প্রচারণায় গিয়ে দেয়া বক্তব্যে এমনটা জানান তিনি। এসময় জামায়াত আমির ওই দলের সমস্ত অপকর্ম প্রতিহত করা হবে বলেও জানান।

ডা. শফিকুর রহমান বলেন, অন্যায়ের বিরুদ্ধে যখন জুলাই আন্দোলন হয়, তখন ইন্টারনেট কেড়ে নেওয়া হয়েছিল। যাতে খুনকে বৈধতা দেওয়া যায়, অন্যায়কে লুকিয়ে রাখা যায়। নির্বাচন কমিশন এখন এমনই আচরণ করছে, কেন্দ্রের ৪০০ মিটারের মধ্যে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না। 

তিনি বলেন, নির্বাচন কমিশন আজকে সন্ধ্যার মধ্যে এই বিধি তুলে না নিলে নির্বাচন ভণ্ডুল করার যারা চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।

ডা. শফিকুর রহমান বলেন, একটা মহল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে হতাশ হয়ে পড়েছে। হতাশা থেকে তারা চোরাইপথে নির্বাচনকে হাইজ্যাক করার চেষ্টা করছে। তাদের সমস্ত অপকর্ম প্রতিহত করা হবে।

তিনি বলেন, মোহাম্মদপুরে মাদক এবং অস্ত্রের বাণিজ্য হয়। ক্ষমতায় গেলে বিপথগামী সন্তানদের সুপথে ফিরিয়ে আনা হবে। ক্ষমতায় গেলে জনগণের সরকার গঠন করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

জামায়াত আমির আরও বলেন, একটি দল ক্ষমতার জন্য উদগ্রীব হয়ে উঠেছে। দেশের জনগণ আগেও তাদের দেখেছে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি