৩ এপ্রিল ২০২৬

জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৫ পিএম
জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীর্ষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামী দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায়। ওরা বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। ওরা এমন একটা দল, যারা আমাদের সামনের দিকে যেতে বাধা দেয়। আমরা পেছনের দিকে যেতে চাই না, সামনে এগিয়ে যেতে চাই।

সোমবার সকাল সাড়ে ১১টায় নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও-১ আসনের ঢোলারহাট বাজারে নির্বাচনী সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, জামায়াতের আমির মহিলাদের বিরুদ্ধে নাকি কথা বলেছেন। আমি জানি না এটা সত্য না মিথ্যা। যদি এটা উনি বলে থাকেন, তাহলে সেটা ঠিক করেননি।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী মহিলাদের কাজ করতে দিতে চায় না। বলে মহিলারা ঘরে থাকবে, কাজ করবে কেন? গার্মেন্টসে যারা কাজ করেন তাদের বলেছে, পাঁচ ঘণ্টার বেশি কাজ করতে দেয়া হবে না।

এসময় তিনি ভোটারদের সাথে কুশলবিনিময় করেন ও আগামী নির্বাচনে ধানের শীর্ষে ভোট চান।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি