৪ এপ্রিল ২০২৬

জামায়াতের ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৮ এএম
জামায়াতের ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত

 

বাংলাপ্রেস ডেস্ক: পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশে জামায়াতে ইসলামী। রোববার (২৮ ডিসেম্বর) সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আগামী ৩ জানুয়ারি দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হলো।

এর আগে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আগামী ৩ জানুয়ারি রাজধানীতে মহাসমাবেশের ডাক দেয় জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অনুষ্ঠিত বৈঠকে আগামী ৩ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফল করার আহ্বান জানানো হয়েছিল।

জামায়াত সূত্রে জানা গেছে, প্রথমে ৩ জানুয়ারির মহাসমাবেশের স্থান হিসেবে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে হবে বলে সিদ্ধান্ত নিয়েছিল দলটি। পরে স্থান বদলে সোহরাওয়ার্দী উদ্যানের নাম ঘোষণা করা হয়েছে।

এরই মধ্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে সমাবেশ বাস্তবায়ন কমিটিও গঠিত হয়েছিল। সমাবেশ সফল করতে বেশ কয়েকবার বৈঠকও করেছে। জেলা-উপজেলা পর্যায় থেকেও ঢাকায় লোক আনার কথা ছিল দলটির

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি