১ জুলাই ২০২৬

জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৯:৪৫ এএম
জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান

 


বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সদ্য পাস হওয়া ২০২৬-২৭ অর্থবছরের বাজেট তাদের দলের প্রস্তাবিত ‘ছায়া বাজেট’-এর সঙ্গে অনেকাংশে সামঞ্জস্যপূর্ণ।

বুধবার (১ জুলাই) জাতীয় সংসদের এলডি হলে বাজেট পরবর্তী মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।


এ সময় জামায়াত আমির বাজেটে প্রান্তিক ও মুদি দোকানের অগ্রিমকর, সাইকেলের যন্ত্রাংশের করছাড়সহ বেশকিছু সেক্টরে বিরোধীদলের প্রস্তাবনা বিবেচনা করায় সরকারকে ধন্যবাদ দেন।

শফিকুর রহমান বলেন, ৬১টি প্রয়োজনীয় আইটেমে কর কমানো হয়েছে, কিন্তু এতে যদি বাজারে প্রতিফলন দেখতে না পাওয়া যায়; তাতে বুঝে নিতে হবে এতে লাভবান হবে সিন্ডিকেটই।


নিজেদের দেওয়া প্রতিশ্রুতির কথা উল্লেখ করে জামায়াত নেতা বলেন, আমরা নির্বাচনের সময় দেশবাসীর সামনে ওয়াদা করেছিলাম। আমাদের কেউ নির্বাচিত হলে এমপি হোক, মন্ত্রী হোক, যাই হোক আমরা বিনা ট্যাক্সের গাড়ি কিনবো না। সরকারি কোনও প্লটের সুবিধা নেবো না। কিছু বন্ধুর ‘কিছু গুড়ের সাথে কিছু লবণ’ না ছিটাইলে আরাম পান না। আমরা যা বলেছি স্পষ্ট বলেছি। অস্পষ্ট কোনও কথা বলিনি। এখানে লাগায়ে দিছে ফ্ল্যাট নেবো না। এখন সরকারি ফ্ল্যাট এমপিদের জন্য ডেজিগনেটেড। এটা সরকারি দায়িত্ব পালনের জন্য। এটা সরকার আমাকে দিয়ে দিচ্ছে নাকি? ওটা যত সময় সংসদ কার্যকর থাকবে তত সময় উনি ব্যবহার করবেন। সরকারি দল, বিরোধী দল সবাই ব্যবহার করবে। যখন সংসদ বিলুপ্ত হয়ে যাবে তখন আর কেউ এক সেকেন্ড এখানে থাকার কোনও নৈতিক এবং বৈধ অধিকার নেই। ছেড়ে দিতে হবে। এটাকে এটা নিয়ে আবার বিভিন্ন ধরনের জল ঘোলা করা হয়। আমরা আরও বলেছিলাম সরকারি সুযোগ-সুবিধা যতটা না নিলে না হয়— আমরা চেষ্টা করবো। কিন্তু কেউ যদি এটা নিতে চায় এখানে কোনও অপরাধ নেই। আমরা সেটা রক্ষা করার চেষ্টা করছি।  


মতবিনিময় সভায় অতীতের সংসদ নির্বাচনের ইতিহাস তুলে ধরে সংসদে দায়িত্বহীন আচরণ না করার আহ্বানও জানান বিরোধীদলীয় নেতা।

তিনি আবারও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জামায়াতের অবস্থান পরিষ্কার করে বলেন, এ নিয়ে আন্দোলন চলবে। জামায়াত জুলাই সনদ নিয়ে জাতির কাছে ওয়াদাবদ্ধ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি