জাপান থেকে এলো ২ লাখ ৪৫ হাজার টিকা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকায় এসে পৌঁছেছে জাপান সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে উপহারের অক্সফোর্ড আ্য্যস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা। শনিুবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই টিকা গ্রহণ করেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রনালয়।
ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এই টিকা হস্তান্তর করেন। এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের কর্তকর্তারাও উপস্থিত ছিলেন। টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় এ টিকা দিচ্ছে জাপান।
জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিত্সু মোতেগি ১৫টি দেশের জন্য ১ কোটি ১০ লাখ আ্য্যস্ট্রাজেনেকার টিকা কোভ্যাক্সের আওতায় দেওয়ার ঘোষণা দেন। এর মধ্য থেকে বাংলাদেশকে কয়েক ধাপে আরও প্রায় ২৮ লাখ টিকা দেবে দেশটি। আজ আসলো জাপানের উপহারের প্রথম চালান। পর্যায়ক্রমে বাকি টিকা আসবে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
সালমান মুক্তাদির স্টুডিও ভাঙচুরের মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় চাঁদাবাজির কোনো ঘটনাই নেই: পুলিশ
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি