৪ এপ্রিল ২০২৬

জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা
বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় ঐক্যের ডাক দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এ তথ্য জানান। ফরেন সার্ভিস একাডেমিতে বিকাল সাড়ে ৫টায় ব্রিফিংটি অনুষ্ঠিত হয়। জাতীয় ঐক্য ঘোষণা নিয়ে আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টা ছাত্রনেতাদের সঙ্গে বৈঠক করছেন বলে জানান প্রেসসচিব। প্রেস সচিব বলেন, আগামীকাল (বুধবার) প্রধান উপদেষ্টা বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবেন। পরদিন বৃহস্পতিবার তিনি ধর্মীয় নেতাদেরকে একটি ডায়লগে আহ্বান করেছেন। এসব বৈঠকের উদ্দেশ্য হচ্ছে যে তিনি ন্যাশনাল ইউনিটির ডাক দেবেন। আগামীকাল বিকাল ৪টায় ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হবে। কোন কোন দল অংশ নেবে সেটি স্পষ্ট করে কিছু বলা হয়নি। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, কোন কোন রাজনীতি দল অংশ নেবে এটা আগামীকাল জানতে পারবেন। ধর্মীয় নেতাদের সঙ্গে কখন কোথায় বৈঠকটি অনুষ্ঠিত হবে তা এখনও চূড়ান্ত হয়নি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি