১১ নভেম্বর ২০২৬

জীবাশ্ম জ্বালানির আসক্তি ছাড়তে বিশ্বনেতাদের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ এএম
জীবাশ্ম জ্বালানির আসক্তি ছাড়তে বিশ্বনেতাদের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

বাংলাপ্রেস ডেস্ক: জলবায়ু সংকট মোকাবিলায় জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা বন্ধ করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলোর অতিরিক্ত মুনাফার ওপর কর আরোপেরও দাবি জানিয়েছেন তিনি।


বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় চলমান ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।


গুতেরেস বলেন, জলবায়ু সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। জীবাশ্ম জ্বালানি ব্যবসার স্বার্থ রক্ষাকারীরা পৃথিবীকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার পাশাপাশি বিপুল মুনাফা করছে। তাই জীবাশ্ম জ্বালানির আসক্তি থেকে বেরিয়ে আসার এখনই সময়।


তিনি আরও বলেন, জীবাশ্ম জ্বালানিকে ডাইনোসরের মতো বিলুপ্ত হতে হবে। তবে এ পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে আসবে না। এ খাতের শক্তিশালী লবি বিজ্ঞানকে বিকৃত করছে এবং জলবায়ু সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ বাধাগ্রস্ত করছে।


গত কয়েক বছরে ইউরোপে দাবদাহ ও দাবানল এবং নেপালে ভয়াবহ বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ জলবায়ু সংকটের ভয়াবহতা আরও স্পষ্ট করেছে। এমন পরিস্থিতিতে দুই সপ্তাহব্যাপী এই সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে। সম্মেলন চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত।


তবে এবারের সম্মেলনে বিশ্বনেতাদের উল্লেখযোগ্য অনুপস্থিতি দেখা গেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ কয়েকজন নেতা এতে অংশ নিচ্ছেন। অন্যদিকে ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা ও জাপানের শীর্ষ নেতারা সম্মেলনে যোগ দিচ্ছেন না।সূত্র: রয়টার্স

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি